• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩
সর্বশেষ :
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান কারা থাকছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়? যা জানা গেল তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ, পাল্টাপাল্টি দাবি দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু

শ্যামনগরে ভূমিহীন পাচিবালা ও ফাতেমার বন্দোবস্তকৃত জমি জোর পূর্বক দখল বৃত্তশালীদের

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫

শ্যামনগরে ভূমিহীন পাঁচিবালা ও ফাতেমার বন্দোবস্ত কৃত ১একর ৬০ শতক জমি জোর পূর্বক দখল করে রেখেছে বৃত্তশালী তপন,কমলেশ ও দিলীপ গাইন।

 

এ ঘটনায় বন্দোবস্তকৃত জমির মালিকগণ সঠিক মাপ জরিপ পূর্বক দখল বুঝে দেওয়ার জন্য ৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

 

উপজেলার মিরগাং গ্রামের মৃত দেবেন ভাঙ্গীর পুত্র জঙ্গল ভাঙ্গি ও তার ভাইয়ের পুত্রবধূ প্রিয়াংকা এক অভিযোগে জানান, জঙ্গল ভাঙ্গীর মাতা পাচিবালা সরকার বাহাদুরের নিকট থেকে গত ইং ২/১/১৯৯৪ সালে হরিনগর মৌজার এস, এ, ১নং খতিয়ানের ১৮১৭,১৮১৮ দাগে ২৯ নং রেজিস্ট্রি কোবলামুলে ১একর জমি বন্দোবস্ত লইয়া শান্তিপূর্ণ ভোগ দখলে ছিল। যার হাল দাগ ৮০৬৪ ডিপি ৩৬৭৮, যার মিউটিশন ও খাজনা পরিশোধ। তার স্বামী দেবেন্দ্রনাথ ভাঙ্গীর মৃত্যুর পর পাচি বালা মহিলা হওয়ায় ও তার পুত্রদ্বয় নাবালক থাকায় তৎকালীন আওয়ামীলীগ সরকার এর আমলে যুবলীগ নেতাদের সহযোগিতায় ঐ এলাকার বৃত্তশালী সুবোধ গায়েন এর পুত্র তপন গাইন, কমলেশ গাইন ও দীলিপ গাইন জোর পূর্বক দখল করে নেয়, এমনকি কমলেশ গাইন তাদের বন্দোবস্তকৃত জমির উপর পাকা একতলা বিল্ডিং করেছে।

 

এছাড়া তাদের জমির উপরে মধুর বাক্স বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

 

একই গ্রামের ফাতেমা ও মিজানুর অপর অভিযোগে জনান,তাদের নামে সরকার বাহাদুরের নিকট থেকে গত ইং ২৩/৩/১৯৯৩ সালে হরিনগর মৌজার ১ নং খতিয়ানের ১৮১৭ও ১৮১৮ দাগে ১৪৩৫ নং রেজিস্ট্রি কবলামুলে ৯২ শতক জমি বন্দোবস্ত লইয়া শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা অবস্থায় তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগ নেতাদের সহযোগিতায় ৪০ শতক জমি বৃত্তশালী তারক মন্ডল দিং ধীরেন্দ্র মণ্ডল, হরিশচন্দ্র মন্ডল ও মিরাজুল ইসলাম জোরপূর্বক দখল করে রেখেছে। যার ডিপি নং ৩৬৭৯,হাল দাগ নং ৮০৬৪, যার মিউটিশন ও খাজনা পরিশোধ।

 

ভুক্তভোগী অভিযোগকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সঠিক মাপজরিপ পূর্বক বন্দোবস্তকৃত জমি ফিরে পাওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন।

 

সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বিষয়টির স্বজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ তথা প্রতিবেদন প্রেরণের জন্য মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি উভয়পক্ষকে ডেকে একটা মীমাংসার চেষ্টা করছেন।

 

এমত অবস্থায় বহু সম্পত্তির মালিক তপন গায়েন কমলেশ ও দিলীপ গায়েন অন্যের জমি দখলে রাতে বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ শুরু করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com