• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

কালিগঞ্জে র‍্যাবের অভি*যানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ৩

হাফিজুর রহমান শিমুল / ৪৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৩ জুন-২৫) সকালে উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৬ এর একটি চৌকস দল।

 

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ফেনসিডিল ঢাকায় পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে সানি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

অভিযানে আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন (৩৮), তিনি কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা; কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), তিনি খামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে; এবং নৈশ প্রহরী অমল সরকার (৫৫), যিনি শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে।

 

আটকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com