• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন হবু শশুর

অনলাইন ডেস্ক / ১৮১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

 

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, “আমাকে ফাঁ/সিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।” এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

 

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, “কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। গত বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।”

 

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com