• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৯
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আলহাজ্ব সোলায়মান কবির আহ্বায়ক, আশেক এলাহী মুনা সদস্য সচিব

 

 

সাতক্ষীরা জেলা বিএনপির অধীন শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় দপ্তর থেকে সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব সোলায়মান কবির-কে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুনা-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে আলহাজ্ব জি এম মাসুদুল আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, জহরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার এবং গাজী শাহ আলম।

 

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালাম। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, মো. আবুল কাসেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরজ্জামান, জি এম আবু ইউসুফ, তাসাদ্দুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, মো. আশারাফ সরদার, মো. ফজলুল হক, মোছা. হালিমা কামরুল, মো. মাসুদ এবং মো. সাহারান হোসেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা বিএনপির কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নতুন এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com