• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৩
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আশাশুনি দাখিল মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত হওয়ায় শুকরিয়া সমাবেশ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৯২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আশাশুনি দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীত হওয়ায় শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১০ টায় মাদ্রাসা হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ ড. আলহাজ্ব আবুল হাসান।

 

আবুল কালাম আজাদ বুলবুল ও মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রভাষক জহুরুল ইসলাম, হাফেজ মাওঃ শাহীন, আলহাজ্ব মাওঃ আবুল কাশেম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, অভিভাবক রুহুল আমিন প্রমুখ।

 

সমাবেশে বক্তাগণ আলিম স্তরে ছাত্রছাত্র ভর্তিতে আগ্রহ ও সম্মতি প্রকাশ করেন এবং আলিম পর্যায়ে কাঙ্খিত অগ্রযাত্রা অর্জন এবং যৌক্তিক সময়ের মধ্যে ফাযিল স্তরে উন্নীত করার কার্যক্রম হাতে নেওয়া হবে বলে আকাঙ্খা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নাফিজ ইমতিয়াজ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শামীমা খাতুন। সবশেষে শুকরিয়া জ্ঞাপন পূর্বক বিশেষ দোয়ানুষ্ঠান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com