• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটায় অসহায় ও দুঃস্থ গৃহহীনদেরকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান টিন ও চেক বিতরন করেছেন। বুধবার ১৬ জুলাই দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার ২জন গৃহহীনকে এই টিন ও চেক প্রদান করেন।

 

সম্প্রতি ঐ দুজন ব্যক্তির বসতঘর ভেঙ্গে যাওয়ায় তারা বসন্তপুর এলাকার একটি মাদ্রাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। কিন্তু মাদ্রাসাটিও বন্ধ থাকায় ঐ পরিবার ২টি মানবেতর জীবনযাপন করছিল।

 

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনলে তিনি খোঁজখবর নিয়ে বুধবার তাদেরকে অফিসে ডেকে এনে এই টিন ও চেক প্রদান করে তাদের বসতঘর মেরামত করে নিতে বলেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com