• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৯
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

পাটকেলঘাটা প্রেসক্লাবে প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

যশোর থেকে প্রকাশিত “প্রতিদিনের কথা” পত্রিকার ৮ম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার রাত ৮ টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার সাতক্ষীরা তালা সার্কেল মোঃ হাসানুর রহমান।

 

পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী সরদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের তালা উপজেলার সেক্রেটারি হাফেজ শাহ আলম।

 

এ সময় আরো বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক নাজমুল হক খান, সহকারী অধ্যাপক নাজমুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

 

সমাপনী বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রতিদিনের কথা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি অনুষ্ঠানের আয়োজক আলমগীর হোসেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, পাটেকেলঘাট প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহিন আলম,অর্থ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ফিরোজ কবির, সদস্য সাংবাদিক এম এম জামান মনি, আবু হোসেন, এম এস মজনু, মখফুর রহমান জান্টু, আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক গোলাম রব্বানী। প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির কেক কাটার মধ্যদিয়ে প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্ম বার্ষিকী পালন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com