• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ডুমুরিয়ায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর ডিপোতে অভিযান, জরিমানা আদায়

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৭০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ডুমুরিয়া উপজেলায় “মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩” অনুযায়ী লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত মাছের ডিপোগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

কাঠালিয়া, মাদারতলা ও শিবনগর এলাকায় অবস্থিত মেসার্স রাজিব ফিশ ও মেসার্স রজত ফিশ-কে লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনার অভিযোগে ১,০০০ টাকা করে, মেসার্স ফাতেমা ফিশ ও মেসার্স ভূমি ফিশ-কে ৫০০ টাকা করে এবং মেসার্স রিমি ফিশ-কে ২০০ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার জনাব প্রণব কুমার দাশ ও জনাব আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ।

 

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান মহোদয়ের নির্দেশে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, “জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ মৎস্য বিপণন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই ধরনের অভিযান চলমান থাকবে। মৎস্য আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব এবং মানসম্মত ডিপো পরিচালনায় মালিকদের উৎসাহিত করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com