• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গহীন সুন্দরবনের ভিতরে দোবেকী বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সুন্দরবনের ভিতরে দোবেকী কর্তৃক মালঞ্চ ও চুনকুড়ি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করে আসছে।

 

টহল চলাকালীন কোস্ট গার্ড সদস্যগণ চুনকুড়ি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যগণ তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন সুন্দরবনের ভিতরে দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

 

চিকিৎসা শেষে পরবর্তীতে আহত কচ্ছপটি সুন্দরবনের ভিতরে দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।

 

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল- হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com