• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৮
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

দেবহাটায় সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের জানাযা সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুনের নামাযে জানাজা সম্পন্ন হয়েছে।

 

রবিবার ২৭ জুলাই বাদ যোহর ঘোনাপাড়া জামে মসজিদ ময়দানে মরহুমার জানাযা পড়ানো হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নাংলাস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ১ছেলে, ১মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

 

মরহুমার জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন নাংলা হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ, মরহুমার ছেলে সাংবাদিক ইয়াছিন আলী প্রমুখ।

 

নামাযে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নাংলা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, শিক্ষক শহিদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বিএনপি নেতা হারুন-অর রশিদ, বিএনপি নেতা শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ ডালিম, শ্রমিকদলের নেতা শফিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নামাযে জানাজা শেষে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

মরহুমার ছেলে ইয়াছিন আলী তার মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। এছাড়া বিভিন্ন মহল সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com