• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৬
সর্বশেষ :
নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের মানববন্ধন দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা জব্দ, পরে খালে অবমুক্ত

কোস্টগার্ডের অভিযানে অ’স্ত্র, গোলা’বারু’দসহ সুন্দরবনের দুই ডাকাত আ’ট’ক

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক। বুধবার ০৬ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিজানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

 

পরবর্তীতে আভিযানিক দল ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত ডাকাত মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

 

আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্র্র্র্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com