• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১১
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

দেবহাটার নবাগত ইউএনওকে সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দেবহাটার সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার ৭ আগষ্ট দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি এবং সদস্য সচিব শিমুল হোসেন।

 

এসময় সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন, সদস্য মেহেদী হাসান, সবুজ হোসেন, শামীম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও কে এম আবু নওশাদ উপজেলার সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করা ও অবৈধ কর্মকান্ড বন্ধে ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। এছাড়া ইউএনও উপজেলার সকল ক্ষেত্রে দূর্নীতি বন্ধ ও যাতে কোন অশুভ কাজ না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখা ও তাকে তথ্য প্রদানের আহবান জানান। ছাত্রদল সকল ভাল কাজে তাদের সহযোগীতা থাকবে বলে জানাই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com