• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

আশাশুনিতে আনসার ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান শুরু

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আশাশুনিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

 

(১৯ আগস্ট) মঙ্গলবার সকালে বুধহাটা ইউনিয়নের চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে ২০০ মেহগনি গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষ রোপণ কমসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনের নেতৃত্বে বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সুজন মিত্র, আনসার কমান্ডার পিসি ইসলাম চৌধুরী, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মোছাঃ মারুফা খাতুন সহ স্ব স্ব ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com