• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

আজকের এই গণজোয়ার প্রমাণ করে পাটকেলঘাটার মাটি তারেক রহমানের ঘাঁটি: হাবিব

নিজস্ব প্রতিনিধি / ১৩৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে বিশাল আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটা হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়।

 

হাজারো নেতা–কর্মী, সমর্থক ও স্থানীয় জনতার অংশগ্রহণে বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “দুর্দিনের হাবিব ভাই, আমরা তোমায় ভুলি নাই।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা–১ আসনের জননন্দিত নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “আজকের এই গণজোয়ার প্রমাণ করে পাটকেলঘাটার মাটি তারেক রহমানের ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অবদান এখানে অম্লান। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করব—এটিই হবে আমাদের প্রথম কাজ।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের উপস্থিতিতে পুরো পাটকেলঘাটা বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com