• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

আশাশুনিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ 

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও পাঁচ দফা দাবিতে  আশাশুনিতে জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আশাশুনি বাজারের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

 

 

জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।

 

এ সময় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি আগামী ১২ নভেম্বর বিকাল সিড়ে ৪টায় জেলা জামায়াত আয়োজিত গণ-মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com