• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

মণিরামপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পৌরসভা মনিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মণিরামপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম, প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মাকসুদুর রহমানসহ প্রমূখ।

 

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, অত্র উপজেলায় মাসব্যাপী নয় মাস বয়স থেকে ১৫ বছর বয়স অর্থাৎ শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ২৯০ জনকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com