• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

দেবহাটার কুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় মুহাদ্দিস আব্দুল খালেক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় কুলিয়া বাজার মাহিন্দ্রা গ্যারেজে নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আঃ গফফার এর সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি সাদিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

 

উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আঃ গফফার।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, হিন্দু সম্প্রদায় প্রতিনিধি ইউপি সদস্য প্রেম কুমার, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক।

 

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কর্ম পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি ইসরাঈল আশেকী, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন কর্ম পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও ক্রীড়া সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, দেবহাটা থানা শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন ও জামায়াত নেতা মাসুম খান চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com