• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

১২নং বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সেবা, ঐক্য ও প্রগতি এই মূলমন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় বল্লী বাজারে বিএনপির একটি অফিসকক্ষে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মো :সাহিদুল ইসলাম হিমোর সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম  যুগ্ম আহবায়ক মহাসিন আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন,জেলা সদস্য কামরুল ইসলাম, সদর থানা যুগ্ম আহবায়ক মহাসেন হোসেন, আহসানুল্লাহ, মোফাচ্ছের হোসেন মধু, গোলাম রাব্বি, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইসমাইল হোসেন নীরব, ইউনিয়ন বিএনপির সভাপতি মন্টুসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান আলোচক মোঃ মহাসিন আলম বলেন,
দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সবাইকে মাঠে থাকতে হবে।

 

তিনি আরো বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে দলের সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com