• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১১
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

নগরঘাটায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

আল মামুন / ২১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “তারুণ্যের সমাবেশ”।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার। সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান আনিছ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, তালা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, স্বেচ্চাসেবকদলের আহবায়ক সিরাজুল ইসলাম মিন্টু, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. এরশাদ মিলন, সদস্য সচিব মাসুমবিল্লাহ বাচ্চু এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহব্বত হোসেন।

 

সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের দ্বারা উন্নয়নের লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করার আহবান জানান বক্তারা।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com