• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলায় মোখলেসুর রহমানের কবর জিয়ারত করেন দলীয় নেতৃবৃন্দ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলার সখিপুরে শনিবার ২২ শে নভেম্বর দুপুরে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মোখলেসুর রহমানের কবর জিয়ারত করেছেন দলীয় নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

 

কবর জিয়ারতে নেতৃত্ব দেন সাবেক আহবায়ক, বর্তমান জেলা বিএনপির সদস্য ও নির্বাচিত সাবেক সফল সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বকুল, বিএনপি নেতা মোখলেসুর রহমান মুকুল, ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রহমান, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম মেম্বার, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি, বিএনপির সদস্য মোঃ আরিফ হোসেন, মোঃ আবুল কাসেম, যোহর সরদার, থানা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শিমুল হোসেন প্রমুখ।
এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

 

মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়। আমীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com