• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২০
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনির ফটিকখালীতে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফটিকখালী সার্বজনীন মন্দিরের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রবীন শিক্ষক শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন।

 

এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক আজারুল ইসলাম মন্টু, বোরহান উদ্দিন বুলু, বাবুর তুষার কান্তি, বাবু প্রীতিশরায়, বাবু বিশ্বজিৎ রায়, কিংকর কুমার মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল প্রমূখ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে আশাশুনির খাজরা ইউনিয়নের কোন বিলে জলাবদ্ধতা থাকবে না, পরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ, এবং এই ইউনিয়নে অসংখ্য কাঁচা রাস্তা রয়েছে, সেগুলিকে পাকা রাস্তায় রূপান্তরিত করবো। আমি শুধুমাত্র জনকল্যাণে কাজ করতে চাই। তাই আসুন সকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকে ভোট দিবেন এই আহবান জানাই। অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা কমিটির হাতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদানের চেক তুলে দেন কাজী আলাউদ্দিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com