• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন।

 

ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজার খুচরা ডিলার পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। খুচরা সার ডিলারদের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু সুলাইমান হোসেন মোঃ আমিনুর রহমান, মোঃ আশরাফুজ্জামান (মধু), সেক্রেটারী মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হাসান (আলভী), ডিলার গৌতম কুমার মন্ডল, এস.কে কামরুজ্জামান মোঃ ইমরান হোসাইন অভিযোগ প্রমূখ জানান, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোর গোড়ায় সার পৌঁছে দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করা—এসব ক্ষেত্রে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় কৃষকদের বাকিতে সার দেওয়ার মতো সহায়তা তারা করে থাকেন, যা অন্য মাধ্যমে সম্ভব নয়।

 

ডিলাররা আশঙ্কা প্রকাশ করে বলেন, শুধুমাত্র বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সার বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। খুচরা ডিলারদের বাদ দিলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও তারা জানান। শ্যামনগর উপজেলাধীন ১০৮ জন খুচরা সার ডিলারসহ সারা দেশের ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপের দাবি জানিয়ে তারা সতর্ক করে বলেন—দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

 

লিখিত বিবৃতির মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com