• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল মামুন / ১৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পাঠকনন্দিত দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে শহরের পলাশপোল এলাকার পীজ্জালজি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা–১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং জেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

 

বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, বাংলাভিশনের আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, জুলাই বিপ্লবের আল ইমরান, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন এবং শহর ছাত্রদলের সদস্য সচিব শাহীন ইসলাম।

 

অতিথিরা রুপালী বাংলাদেশের অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিনি, বিএনপি নেত্রী নাজনীন আক্তার কেয়া, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিনি খাতুন, ধারাভাষ্যকর ফরমের জেলা সভাপতি অলিউল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর রহমান।

 

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হুসাইন। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com