• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
Oplus_131072

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতা মিসেস মেহেরুন্নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,, রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

বুধবার ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত কারনে অসুস্থ অবস্থায় দেবহাটাস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন।

 

মরহুমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সুধীজনেরা মরহুমার বাড়িতে ছুটে আসেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেয়ার জন্য। পরে বাদ আসর দেবহাটা ফুটবল মাঠে মরহুমার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।

 

নামাযে জানাজায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

এসময় মরহুমার বড় ছেলে সাংবাদিক আর.কে.বাপ্পা উপস্থিত মুসল্লীদের নিকট তার মায়ের জন্য দোয়া কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com