• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান: জুয়েল

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে না বাইরে যাবে এটা নির্ধারণ করবে আমাদের উপর। তারেক রহমান কি বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন।

 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের হলরুমে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে না বাইরে যাবে, এটা নির্ধারণ করে আমাদের উপর। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর উপর নির্ভর করে, মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। জনাব তারেক রহমান কি বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। পুলিশের গুলির সামনে দাঁড়ানো সহজ না, একটু উদার ব্যবহার করে মানুষের মন জয় করা সহজ। এবং জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনসমর্থন বৃদ্ধির জন্য অন্য লোকেরা কাজ করে দেবে, এমন নয়। যুবদলের নেতাকর্মীরাই তো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাকে খুশি করার জন্য বা আপনাকে খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠন যুবদল, কোন সন্দেহ নাই তো। তাহলে যুবদলের নেতাকর্মীদেরই তো কাজ করতে হবে, নাকি অন্য কেউ করে দেবে?

 

অতএব, যেমন তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে দলের নির্দেশে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি এখন কিন্তু কর্মসূচি একটাই, ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সেটা ডিফেন্ড করে কাদের উপর? তাহলে এইটাই নিয়েই আজকের মতবিনিময় সভা। আমরা আপনাদের কথা শুনবো এবং আমাদের মতামত আপনাদের দেব।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান মুকুল। এছাড়াও সাতক্ষীরা জেলার সকল উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com