• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। অফিস সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও কৃষ্ণা রায়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনির সাবেক এসিল্যান্ড ও বর্তমান শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী আলাউদ্দীন আল মারুফ, নাজির শাহিনুর ইসলাম, শোভনালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ আনিছুর রহমান ও উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা।

 

এসময় পিআইও মোঃ আমিরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পত্রদূত পত্রিকার উপজেলা প্রতিনিধি বিএম আলাউদ্দীন, প্রত্যেক ইউনিয়নের (ভূমি) সহকারী কর্মকর্তা ও উপজেলার প্রত্যেক সরকারি দপ্তরের স্টপ বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে পুস্পস্তবক দিয়ে বিদায় ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবর্গ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com