• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

খুলনার ডুমুরিয়ার যুবকের লা শ উদ্ধার

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
লাশ উদ্ধার

খুলনা (০১ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে পাওয়া যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

নিহত জীম ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের জাকির হোসেন ছেলে।

 

নিহতের বাবা জানান, গতকাল রোববার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। রাত ১১টা পর্যন্ত বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে দেখতে পান। পরে স্থানীয়রা এসে লাশ নামায়।

 

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, জানামতে ছেলেটি নেশা করতো। অনেকবার তাকে আটকানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাত বা দাগ দেখা যায়নি, তবে বাম চোখে সমস্যা আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com