• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২২
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আশাশুনিতে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় আশাশুনি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।

 

আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্পের কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।

 

এছাড়া আইডিয়াল এর প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান, বারসিক জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ, উন্নয়ন প্রচেষ্টা প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দীপন মুখার্জিসহ ব্রেকিং দ্য সাইলেন্স, ফ্রেন্ডশীপ, উন্নয়ন, ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ন্যাজারীন মিশন, এজ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, ঠাকুরাবাদ আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ও তার পরিবারের উন্নয়নের লক্ষ্যে আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্প ১৫ পরিবারে ১০,০০০ টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছবি আঁকা প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ পাসিং খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সবশেষে পুরষ্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com