• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

এবারও বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন।

 

এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। এখনও ফাঁকা আছে ২৮টি।

 

এরমধ্যে ঠাকুরগাঁও–২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর–৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫ জাহিদুল ইসলাম ধলু ও নাটোর–৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এছাড়া সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজা, যশোর–৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল–২ আসনে মনিরুল ইসলাম, খুলনা–১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল–৩ আসনে জয়নাল আবেদীন ও ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এদিকে টাঙ্গাইল–৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪ আসনে আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ–১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ–৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ–১ আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ–৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com