• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২২
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

মো: আজিজুল ইসলাম, ইমরান / ২৯১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাতটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

 

চারদলীয় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খালিদ রাইডার্স বনাম তিতুমীর ফাইটার্স দল অংশগ্রহণ করেন।

 

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক সাতক্ষীরা মেডিকেল কলেজ এর সহকারি অধ্যাপক ডা. মো. আকতারুজ্জামান, সদস্য সচিব ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. আসাদুল্লাহ আল গালিব, খালিদ রাইডার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. হুমায়ুন কবির, ক্যাপ্টেন শেখ শরিফুল আউয়াল, তিতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান, আশ শিফা ওয়ারিয়ার্স দলের ক্যাপ্টেন ডা. আসলাম হোসেনসহ কাশিম ক্রুজ,তিতুমীর ফাইটার্স,আশ শিফা ওয়ারিয়ার্স,খালিদ রাইডার্স দলের খেলোয়ার ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com