• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

পাটকেলঘাটায় সমন্বিত পদ্ধতিতে মৎস্য ঘেরে হাঁস চাষ, এক জমিতে দ্বিগুণ লাভ

আল মামুন / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেখাচ্ছেন একই জমি থেকে আয় বাড়ানোর এক সফল উপায়। শাকদাহ বিলের ১০ বিঘা ঘেরে তিনি পাচ’শটি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেছেন তাঁর সমন্বিত চাষ। বর্তমানে তার ঘেরে হাসের সংখ্যা সাড়ে ৩’শ।

 

মাছ আর হাঁস—দুটোই একসাথে বড় হচ্ছে নিজের নিজের নিয়মে। মাছের খাবারের পাশাপাশি হাঁসের চলাচল আর বিষ্ঠা ঘেরের পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি করে। এতে মাছ দ্রুত বাড়ে, খাদ্য ব্যয় কমে যায়। হাঁসও ঘেরের ছোট ছোট ঝিনুক–শামুক খেয়েই বড় হচ্ছে, ফলে আলাদা খাবারের চাপ খুবই কম।

 

ঘেরের কর্মচারী ইউসুফ বললেন, নিয়ম মেনে দিনে তিন বেলা স্বল্প পরিমাণে হাঁসের খাদ্য দিতে হয়। অন্য ঘেরের তুলনায় এই পরিমাণ অনেক কম। তাঁর ভাষায়, পদ্ধতিটা এতটাই ভালো যে সবকিছুরই উন্নতি দেখা যায়—মাছও বাড়ছে, হাঁসও বাড়ছে, খরচও কমছে।

 

শফিকুল ইসলাম জানালেন, আগামী মৌসুমে তিনি হাঁসের সংখ্যা কয়েক হাজারে বাড়ানোর পরিকল্পনা করছেন। আগামী মাস থেকে হাসগুলো ডিম দেওয়া শুরু করবে। তখন ঘেরের খরচ আরো অনেকটাই কমে আসবে। সাথে কৃষকদের উদ্দেশ্যে তাঁর অনুরোধ—একই জমিতে মাছ আর হাঁসের এই সমন্বিত পদ্ধতি ব্যবহার করলে আয়ও বাড়বে, ঝুঁকিও কমবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com