• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৫
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী

মুরাদ হোসেন, মাগুরা / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের দয়াময়ী মন্দিরে হিন্দু সাম্প্রদায়ের আয়োজনে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

জেলা পূজা উৎযাপন ফান্ট এবং উপজেলা দয়াময়ী মন্দিরের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসু রোগমুক্তি কামনায় এ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

প্রার্থনা সভায় পল্লী চিকিৎসক শ্রী অজয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায়চৌধুরী।

 

 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, হয়রানি মূলক মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে। তিনি কোন দুর্নীতি করেন নাই। আজ জাতি একটি গভীর সংকটে নিমজ্জিত। এই সংকটে একজন অভিভাবক প্রয়োজন, সেই অভিভাবক হচ্ছেন, বেগম খালেদা জিয়া।দেশে পুলিশ কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, তবুও আমরা হিন্দু মুসলমান বৌদ্ধসহ সব ধর্মের লোক নিরাপত্তাতায় আছি। সবাই সবার ধর্ম পালন করছে। তারেক জিয়ার নির্দেশে হিন্দু বাড়ি, পূজা মন্ডপ বিএনপি’র নেতাকর্মীরা পাহারা দিয়েছে। আমাদের এখানে সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি মাগুরা-২ আসনে বিএনপির থেকে মনোনয়ন পেয়েছি। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার উন্নয়নে আমি সর্বোত্ত্বভাবে কাজ করব।

 

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা পূজা উৎযাপন ফ্রন্টের আহ্বায়ক এ্যাড: কুমুদ রঞ্জন বিশ্বাস, এ্যাড. খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ মৈমুর আলী, রাজাপুর ইউনিয়ন বিএনপি নেতা মানিক চন্দ্র রায় এবং দিলীপ কুমার বিশ্বাস প্রমূখ।

 

আলোচনা শেষে মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. নিতাই রায় চৌধুরী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com