• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২১
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

ব্রহ্মরাজপুরে অক্ষর কোচিংয়ের উদ্যোগে ওপেন বুক বৃত্তি উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত অক্ষর কোচিং–এর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী নিয়ে ওপেন বুক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে ৮৪ জন এবং সাধারণ মেধা তালিকায় স্থান করে নিয়েছে ৯ জন শিক্ষার্থী।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কোচিং সেন্টার প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস ও পুরষ্কার বিতরণ করা হয়।
অক্ষর কোচিংয়ের পরিচালক তনয় সাহা’র সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আ. শাহাদাত হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি হাই স্কুলের সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ডালিয়া প্রমূখ।

 

এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়ন মন্ডল, একরামুল হক, কৌশিক মন্ডল, শিক্ষক আরিফা খাতুন, শিশু সাংবাদিক সুদীপ্ত দেবনাথ এবং অক্ষর কোচিংয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মোছা: নুপুর খাতুন।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি বলেন ওপেন বুক পরীক্ষা শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমিয়ে চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। অক্ষর কোচিংয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com