• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৮
সর্বশেষ :
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ ক্রিকেট টুর্নামেন্টে ডিএনসি সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শ্যামনগর উপজেলা ক্রিকেট একাডেমি চ‍্যাম্পিয়ন হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. লাইকুজ্জামান, হিসাবরক্ষক মো. হাবিবুল্লাহ, মো. সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা জেলার উপজেলাভিত্তিক ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com