• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত

অনলাইন ডেস্ক / ২১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর পথসভায় অংশ নেওয়ায় এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

আজ রোববার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এএসআই মহিবুল্লাহ যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

 

সাতক্ষীরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়ি যান। ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন। তবে এর মধ্যে ছুটিতে তিনি বাড়িতে না গিয়ে ৭ ডিসেম্বর দুপুরে পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে সাতক্ষীরা ২ আসনে জামায়াত ইসলামের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভায় অংশ নেন।

 

ওই পথসভায় ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি বক্তব্য রাখেন মহিবুল্লাহ।

 

এ ঘটনা খুলনা রেঞ্জ ডিআইজিসহ খুলনা ও যশোর পুলিশ সুপারকে জানানো হয়।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com