• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

জিএম আমিনুল হক / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সাতক্ষীরা সদর ৮ নং ধুলিহরের জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজয় মিছিল শেষে স্কুলের ক্লাসরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

 

আরো পড়ুন – মহান বিজয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্কুলের প্রধান শিক্ষক মাস্টার আসাদুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানের শেষাংশে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর কুমার সাধু খাঁ,মো.হাসানুজ্জামান,সহকারি শিক্ষিকা অম্বিকা রানী মন্ডল, মোছা. শারমিন শবনম ও সিমা রানী।

 

আলোচনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসের ইতিহাস সম্পর্কে সমক ধারণা প্রদান করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ বপিত হয়েছিল। এরপরে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন,১৯৬৬ সালে ছয় দফা দাবি,১৯৬৯ গণঅভ্যুত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বাঙালি জাতি ১৬ই ডিসেম্বর কে স্মরণকরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করে দিবসটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com