• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আজ মঙ্গলবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখে আসেন। পরিদর্শন শেষে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

 

 

তিনি প্রধান উপদেষ্টাকে জানান, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শরিফ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

 

 

এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি দেশবাসীকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

 

 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা ও আন্দোলনের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

 

চিকিৎসা সংক্রান্ত নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com