• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ২১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের পাইকগাছার কপিলমুনি ফকির বাসা মোড়ে কোটিপতি ব্যাবসায়ীর ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা। সড়কের ভুল নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মাবাদ কপিলমুনি মেইন সড়কে (ফকির বাসা মোড়ে) মানববন্ধনে জমি মালিকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের পাশে কোটিপতির বাণিজ্যিক ভবন বাঁচাতে ভুল নকশা তৈরি করা হয়েছে। কপিলমুনি ফকির বাসা মোড়ে সড়কে বাঁক সরলীকরণের নামে সরকারের কোটি টাকা ব্যয় হলেও ভুল নকশার মাধ্যমে সড়ক সরলীকরণ হচ্ছে না।

 

প্রভাবশালী ব্যাক্তির বাড়ি ও দোকান ঘর রক্ষা করতে ভুল নকশা তৈরি করে মাদ্রাসাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। তার পরও বাঁক সরলীকরণ হচ্ছে না। কাদের স্বার্থে ও খুশি করতে এই ভুল নকশা তৈরি করে বাঁক করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তার মানে আমাদের সাথে একধরনের তামাশা করা হচ্ছে। অবিলম্বে এই ভুল নকশা পরিবর্তন করে বাঁক সরলীকরণ করতে হবে।

 

মানববন্ধনে অ্যাডভোকেট দিপংকর সাহা দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, মাদ্রাসার জমি দাতা শেখ ইউনুছ আলী, শেখ সাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের শেখ আব্দুল কাদের, যুবদলের শেখ বাবু। জাফর আউলিয়া মসজিদের মুসুল্লিদের মধ্যে বক্তব্য রাখেন, ডাবলু হোসেন, মোঃ আতিয়ার রহমান প্রমুখ।

 

বক্তারা আরো বলেন, বর্তমান নকশায় সড়কের বাঁক সরলিকরণ করা হলে আরও ঝুঁকিপূর্ণ দুটি বাঁকের সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদরাসার সামনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবিলম্বে নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com