• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলার অংশ হিসেবে প্লাস্টিক “অদল-বদল ক্যাম্পেইন” আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। বিজয় মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

 

সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, পৌর এলাকায় প্রতিদিন উৎপাদিত মোট বর্জ্যের একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক, যা জলাবদ্ধতা সৃষ্টি, মাটির উর্বরতা হ্রাস এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্যাম্পেইনের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিত্যপণ্যের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করা হয়।

 

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ পায় এবং প্লাস্টিককে বর্জ্য নয়, বরং পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখার বিষয়ে সচেতন হয়।

 

বিজয় মেলার সার্বিক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা এ কমিউনিটি-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর মডেল হিসেবে অভিহিত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com