• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

*ঐতিহাসিক জানাজা* আগে কখনও দেখিনি

অনলাইন ডেস্ক / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে সেখানে নেওয়া হলে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নামে মানুষের ঢল। জানাজার সময় যত ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

 

ইতোমধ্যেই জানাজায় নিজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া ধর্ম উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন।

 

আরো পড়ুন : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম

 

হাদির জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নির্ধারিত জানাজা প্রাঙ্গণের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান নেয় ছাত্র-জনতা। লাখো মানুষের সমাগমে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

 

জানাজায় অংশ নিতে আসা অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এটি এক ঐতিহাসিক জানাজা—এত মানুষের উপস্থিতি তারা আগে কখনো দেখেননি। বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় অংশ নেন।
এ সময় প্রাঙ্গণজুড়ে ধ্বনিত হতে থাকে স্লোগান— ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’—যা শোকের পাশাপাশি প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক হয়ে


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com