• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৩
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

আঠারো বছর দেশে ভোটের নাটক হয়েছে, ভোট হয়নি : নিতাই রায় চৌধুরী

মুরাদ হোসেন, মাগুরা / ২৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে প্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে একটি ফ্যাসিবাদ কায়েম করেছিলো।আঠারো বছর দেশে কোন ভোট হয়নি ভোটের নাটক হয়েছে।

 

তিনি আরও বলেন, ধানের শীষ হচ্ছে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিক। যারা ধানের শীষের বাইরে, তারা কেউ বিএনপি হতে পারে না। ধানের শীষের বাইরে কেউ লড়াই করলে জনগণ প্রত্যাখ্যান করবে। এখানে যারা নেতাকর্মী উপস্থিত হয়েছে, তাদের অধিকাংশ জেল খেটেছে। আপনারা ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করুন।

 

 

৪নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: খাঁন রোকনুউজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের পি পি (মহিলা ও শিশু) এ্যাড: মনিরুল ইসলাম মুকুল ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম এম রইস উদ্দিন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাড: আহসান হাবীব খান সোহেল, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, ৪নং রাজাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মনোয়ার হোসেন,রাজাপুর ইউনিয়ন নেতা মেজর আলী খান ও বিএনপি নেতা মানিক রায় প্রমূখ।

 

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com