• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

ব্রক্ষরাজপুরে শহীদ শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

জিএম আমিনুল হক / ২২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ব্রক্ষরাজপুরে শহীদ উসনান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়েছে।

 

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রক্ষরাজপুর বাজার পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় ভারতীয় আধিপত্যবাদী ফ্যাসিস্টদের গুলিতে নিহত জুলাই গনঅভ্যুত্থানে অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

 

এসময় উপস্তিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কর্মপরিষদ সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাবেক জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, সাতক্ষীরা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, সাবেক থানা টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আল, মাস্টার আশরাফুজ্জামান খোকন, ব্রক্ষরাজপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ওসমান গনি, ব্রক্ষরাজপুর বাজার ইউনিটের সেক্রেটারী ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোখলেছুর রহমান, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, সাবেক সভাপতি এম এ হাকিম, স্থানীয় উলামায়ে কেরাম, জামায়াত ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী একটি নাম একটি ইতিহাস,শরিফ ওসমান হাদী আমাদেরকে আবারও সকলকে একত্রিত করে গেছেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে আমাদের শেষ করতে হবে।

 

আলোচনা শেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাও: মো. মুজ্জাম্মিল হক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com