• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫
সর্বশেষ :
মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

জামায়াতের দিকেই ঝুঁকছে এনসিপি, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত

অনলাইন ডেস্ক / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক জোট ও আসন সমঝোতার চিত্র। তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে না গিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গেই নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে। দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

 

বুধবার জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের দুদফা বৈঠক হয়। বৈঠকে জোটের কাঠামোর চেয়ে আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব পায়। সংস্কার, বিচার ও রাজনৈতিক বন্দোবস্তের মতো মৌলিক বিষয়ে দুই দল একমত হয়েছে বলে জানা গেছে।

 

আসন বণ্টনে এনসিপি অন্তত ৫০টি আসনের দাবি তুললেও জামায়াত ৩০টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। আলোচনায় ৩০ থেকে ৫০টি আসনে সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। এসব আসনে এনসিপির বর্তমান মিত্র এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রার্থীরাও থাকতে পারেন।

 

এনসিপি নেতারা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতার সুযোগ আপাতত বন্ধ থাকায় জামায়াতের সঙ্গেই বাস্তবসম্মত ঐক্যে পৌঁছানো হচ্ছে। তবে আসন সমঝোতা হলেও এনসিপির সব প্রার্থী নিজস্ব ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com