• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও সভা অনুষ্ঠিত

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হলরুমে ব্লু কার্বন” শীর্ষক দুই বছর মেয়াদি পাইলট প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রকল্পের কার্যক্রম শেষ পর্যায়ে এসে প্রকল্পের অগ্রগতি, অর্জন, শেখা বিষয়সমূহ ও সীমাবদ্ধতা অংশীজনদের মাঝে তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য মূল্যবান সুপারিশ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, সভাপতিত্ব হিসাবে উপস্তিত ছিলেন লিডার্স-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. নজরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, প্রকল্পের উপকারভোগীগণ এবং লিডার্সের কর্মকর্তাবৃন্দ।

 

সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর ডিরেক্টর (প্রোগ্রাম) এ. বি. এম. জাকারিয়া ।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “সিকিউরিং ব্লু কার্বন প্রকল্প উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিও ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। এই প্রকল্প থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।

 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে ব্লু কার্বন সংরক্ষণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশ সংরক্ষণে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

 

সভা শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয় এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com