• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটে ডিউটিরত অবস্থায় নাইট গার্ডের মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি / ২৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটে কর্তব্যরত অবস্থায় এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর সকালে ডাকাডাকির একপর্যায়ে তার কোন সাড়া পেয়ে স্থানীয়রা তাকে মৃত ধারণা করে পুলিশে খবর দেয়।

 

 

মৃত ব্যক্তির নাম মোঃ শাহজাহান সরদার। তিনি নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। রাতের ডিউটি শেষে ঘুমাতে গেলে ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত করা হয়, তিনি মারা গেছেন।

 

 

কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করা হয়।

 

 

নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com