• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৬
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শোক জ্ঞাপন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা।

 

একই সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

 

এক যুক্ত বিবৃতিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির ও সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল বলেন, আপোষহীন বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও নির্ভরতার অন্যতম প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত, দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মহান রব্বুল আলামিন তাঁকে বেহেশত নসীব করুন। আমীন।

 

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com