• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। ঘন কুয়াশার সাথে শীতে তীব্র প্রকোপে জবুথুবু হয়ে পড়েছে এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ।সেই সাথে নষ্ট হচ্ছে মাঠের ফসল। দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্ট দিননাতিপাত করছেন। সেই সাথে এ ঠান্ডায় কাহিল হয়ে শিশু ও বয়স্করা শীতবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। ঠান্ডায় ব্যাহত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

 

 

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,তীব্র কনকনে শীতে দেবহাটা উপজেলায় শিশু ও বয়স্করা শীতবাহিত রোগ ডায়রিয়া, শ্বাসকষ্ট কষ্ট কাশি, অ্যাজমা, জ্বর, কোল্ড অ্যালার্জি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্য শাতকালীন রোগে অনেকে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসারত আছেন অনেকে।

 

 

স্থানীয়রা জানান, গত রবিবার দিবাগত রাত থেকে হিমেল হাওয়ার কারণে বাড়তি শীত অনুভূত হচ্ছে। এতে করে বাজারঘাট সন্ধ্যার আগেই মানুষ শূন্য হয়ে পড়ছে। খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পাড়ছেন না। সেই সাথে অনেক দরিদ্র মানুষ শীতের কাপড়ের অভাবে কষ্টে আছেন।

 

 

ভ্যানচালক আলাউদ্দিন, মোসলেম, সিরাজুল, পুট্লু ও চা বিক্রেতা আনোয়ার হোসেন বাপ্পি বলেন, গত কয়েকদিন তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে হাট বাজার জনশূন্য থাকায় আয় রোজগার নেই বললেই চলে।

 

 

নুর ইসলাম, আব্দুল মাজেদ জানান, ঘন কুয়াশায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসল নষ্ট হচ্ছে। আমাদের ধানের চারা ও ধানের পাতা পচে গিয়েছে। সেই সাথে পচন ধরছে জমিতে লাগানো ফুলকপি, পাতা কপি, লাউ, কদু সহ বিভিন্ন ফসল। শীতের তীব্র প্রকোপ থাকায় কোন প্রতিকার মিলছে না। তাই চিন্তিত তারা।

 

 

দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান জানান, বীজতলায় রাতে মেশিনের গরম পানি দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। তীব্র শীত ও কুয়াশায় ফসলের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়ন মাঠ কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করছেন। পাতা ঝরে যাওয়া রোধ, সবজি ও ফসলের পোকা আক্রামণ ঠেকাতে কৃষককে নানা রকমের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডা: সাইফুল ইসলাম বলেন শীতজনিত রোগে আক্রান্ত হওয়া এড়াতে বাড়িতে শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার ওপর জোর দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। এদিকে, অসহনীয় ঠান্ডার হাত থেকে শীতার্ত এই মানুষগুলোকে রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পযার্য়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com