• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪২
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া

জিএম আমিনুল হক / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে মানবকল্যাণ সংস্থার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ধুলিহর জাহানাবাজে মানবকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানবকল্যাণ সংস্থার সদর থানার সভাপতি এস এম রবিউল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিক্ষক মোঃ আল কালাম আবু অহিদ বাবলু, ইলিয়াস হোসেন বাবু, মোহাম্মদ আলী, মাওলানা গোলাম হোসেন শাহীন, সেলিম হোসেন বাবু, বাবলু হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন আরাফাত।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইউনুছ আলী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com