• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদারের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার ঢাকার বিআরবি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

সোমবার জোহরের নামাজের পর নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশগ্রহণ করেন সাতক্ষীরা–১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলি সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শত শত সাধারণ মানুষ।

 

 

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

 

আলহাজ্ব আব্দুর রউফ সরদার নগরঘাটা ইউনিয়নের একজন পরিচিত ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে আত্বীয়-স্বজন, নগরঘাটা ইউনিয়নসহ তালা উপজেলার নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com