• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৭
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

যমুনা টিভির আকরামুলের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি / ৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

 

এক বিবৃতিতে সংগঠনটি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য চরম হুমকিস্বরূপ। ঘটনাস্থলে যমুনা টিভির ক্যামেরা ও লোগো ভাঙচুর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।

 

বিবৃতিতে অবিলম্বে অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

 

বিবৃতিদাতারা হলেন- কালের কণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়সহ অন্যান্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com